Thursday, August 1, 2019

মুখোমুখি


রোজ রোজ আরো অস্পষ্ট হচ্ছি
রোজ হচ্ছি আরো অস্বচ্ছ
প্রতিদিন সবাইকে বলছি
  বাকির খাতায় লিখে রাখো সব
    ফেরার পথে মিটিয়ে দিয়ে যাব হিসাব

আমি জানি
  ফিরব না আর
ওরাও কেউ কিচ্ছু লিখে রাখবে না
 
         বাকির খাতায়

তবু বলে যেতে হয়

আসলে তো কেউ কোনোদিন
  সামনাসামনি হইনি কারো,
    মুখোমুখি দাঁড়িয়েছে শুধু গল্পরা
  
 সব গল্পের কাটাকাটি হয়ে যায়
         চিলেরা বাড়ি ফিরলেই
 
              আকাশ ছুঁয়ে
       সময় সব কটা দাড়ি, কমা মুছে
           পাতা ওল্টায় আবার

No comments:

Post a Comment