Saturday, August 24, 2019

যদি


বীজকে 
জল বলল, ওঠো
বাতাস বলল, জাগো
মাটি বলল, বাইরে এসো

অঙ্কুরিত হল বীজ

জল বলল, আমার জন্য
বাতাস বলল, আমি না হলে..
মাটি বলল, যেন আমি কিছুই না

বীজ উপরের দিকে তাকাল
   আকাশকে বলল -

আর যদি আমি না চাইতাম!


No comments:

Post a Comment