যখন ঈশ্বর শূন্যের মত অনন্ত
যখন মানুষ অবাস্তবের মত বাস্তব
যখন নিজে বলতে বিমূর্ত কিছু একটা
যখন মানুষ অবাস্তবের মত বাস্তব
যখন নিজে বলতে বিমূর্ত কিছু একটা
তখন উস্তাদ
আমির খাঁকে বলি
আছ?
আছ?
আমিরি
কণ্ঠ জেগে ওঠে
ঈশ্বর
সাদা বকের মত
ডানা ঝাপটিয়ে নীড়ে ফেরে
মানুষ ছায়া কায়ায় মিশে কড়া নাড়ে
দরজায়, বিলম্বিত লয়ে
নিজেকে মনে হয়
শিশিরের মত
ঝরে চলেছি নিঃশব্দে
মহাকালের আঙিনায়
সেই কবে থেকে!
ডানা ঝাপটিয়ে নীড়ে ফেরে
মানুষ ছায়া কায়ায় মিশে কড়া নাড়ে
দরজায়, বিলম্বিত লয়ে
নিজেকে মনে হয়
শিশিরের মত
ঝরে চলেছি নিঃশব্দে
মহাকালের আঙিনায়
সেই কবে থেকে!
হারাইনি
কিছু,
কিছুই হারায় না
কিছুই হারায় না
No comments:
Post a Comment