দেখো
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে
তবু বিশ্বাস
একটা বেয়াড়া ইচ্ছার জেদ
নইলে গুহার এবড়োখেবড়ো দেওয়ালে
কি করতে বাইসন এঁকেছিলাম বলো?
থাকতই না হয় সে দেওয়াল
অমন পরুষ
কি করতে বাইসন এঁকেছিলাম বলো?
থাকতই না হয় সে দেওয়াল
অমন পরুষ
সে বাইসন তো আর ডারউইনের নয়
সে আমার
বেয়াড়া বিশ্বাসের
যে প্রমাণ চায় না
চায় প্রাচীরহীন ক্যানভাস
সে আমার
বেয়াড়া বিশ্বাসের
যে প্রমাণ চায় না
চায় প্রাচীরহীন ক্যানভাস
No comments:
Post a Comment