সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
যা আমার নীরবতায় সত্য নয়
আমার উচ্চারণে তা শব্দের ভান মাত্র
আমার নিঃশব্দ, নির্জন অন্তঃস্থলে যা নেই
তার অস্তিত্ব কোলাহলে খোঁজা
আত্মপ্রতারণার নামমাত্র
No comments:
Post a Comment