সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
বাঁশি যে বাজায়,
আর বাঁশি যে শোনে,
তারাই কেবল জানে
বাঁশির ছিদ্রগুলো ওর ত্রুটি নয়
ওইতেই ওর সুরের মুক্তি
ওইতেই ওষ্ঠের সাথে ওর সঙ্গম
যে বোঝে না সুর,
সে দেখে শুধু ছিদ্র, শুধু ত্রুটি।
No comments:
Post a Comment