Monday, September 7, 2020

বুঝতে পারলাম না --- পাঠ : সংহিতা ব্যানার্জী


 


বুঝতে পারলাম না রচনা : সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠ : সংহিতা ব্যানার্জী
মূল কবিতা ============== বৃন্ত থেকে ঝরে যেতে যেতে        ফুলটা কি যেন বলে গেল  বুঝতে পারলাম না ভাবতে ভাবতে ক্রমশ গাছ হলাম  কুঁড়ি ধরল। ফুল হল। ঝরে পড়ল।  বিনাবাক্যে ঝরে পড়ল কেন,   কিছু  বুঝতে পারলাম না তারপর আমি আকাশ হলাম, মাটি হলাম,     এমনকি হল্কাপোড়া বাতাসও হলাম      কিন্তু কখনও ফুল হতে চাইলাম না কেন হতে চাইলাম না   বুঝতে পারলাম না

No comments:

Post a Comment