সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
শুনেছি ব্রাহ্মণ হয় দ্বিজ
দুইবার জন্ম নাকি তার
দুইবার ধর্ষিতা হলে?
কি পরিচয় হয়,
জানো?
একবার জীবন থাকতে
আরেকবার মৃত শরীরে
গোপনে,
পেয়ে রাষ্ট্রীয় সৎকার!
No comments:
Post a Comment