কিছু কিছু ইচ্ছা
ভাষার কাছে ঋণী হতে চায় না
লুকোচুরি খেলতে খেলতে
হঠাৎ যদি ধরা পড়ে যায়
বিব্রত হয়ে বলে
"এ আমি না, এ আমি না"
ভাষা বিভ্রান্ত তখন
হাতের মুঠো দেয় খুলে
শূন্য হাতের ভাঁজে লেগে থাকা
অবশিষ্ট সৌরভ
বলে, "ছলনা, শুধু ছলনা"
No comments:
Post a Comment