ইনভার্টারের আলোয় গীতা পড়তে পড়তে মনে পড়ল
ইনভার্টারে জল দেওয়ার
ছেলেটাকে ডাকা হয়নি
ঈশ্বরকে ধন্যবাদ দিলেন
স্মরণ করিয়ে দেওয়ার জন্য
হঠাৎ মনে পড়ল
জীবনবীমার ছেলেটা কাল আসবে
ঈশ্বরকে ধন্যবাদ
সঞ্চয়ের টাকা থেকে বঞ্চিত
করেননি
কাজের মেয়েটা দুশো টাকা ধার
নিয়েছিল গতমাসে
ফেরত দেয়নি
ওর শাস্তি হোক
ঈশ্বরের কাছে প্রার্থনা
জানাতে জানাতে
কখন যে গীতা শেষ হল জানতে
পারলেন না
আলো নিভিয়ে ঈশ্বরকে বললেন
ওর শাস্তি হোক
No comments:
Post a Comment