Friday, November 20, 2020

শান্তিকাব্য

জানলাটা খুলতে পারি

   নাও পারি


   সে আমার ইচ্ছা


জানলাটা খুললে যদি

    মেঘলা আকাশ

       কিম্বা কুয়াশা ভোর


সে আমার ভাগ্য


কাঁদতেও পারি

    রাগতেও পারি

       অভিমানও করতে পারি


সুখী দুখী যাই কিছু না হই

    গ্রহণ করে নিই যদি

        হৃদয় শান্তিকাব্য

No comments:

Post a Comment