Wednesday, November 18, 2020

যে হিসাব রাখত

কিছু সুখ উত্তরাধিকারসূত্রে পেলাম

কিছু সুখ দিল সময়

কিছু সুখ দিল

   মানুষ। প্রকৃতি। আকাশ।

রাতের অন্ধকার। ডিমের কুসুম হৃদয় ভোরের রঙ।


কিছু দুঃখ উত্তরাধিকারসূত্রে পেলাম

কিছু দুঃখ দিল সময়

কিছু দুঃখ দিল

   মানুষ। সমাজ। প্রকৃতি।

রাতের নিঃসঙ্গ অন্ধকার।


ঝিনুকের শূন্য বুকে

  সমুদ্রের ঢেউ ভাঙা শব্দের যাতায়াত

    নোনা বাতাসের অবাধ আনাগোনা

      সুখ দুঃখের হিসাব রাখবে কে?


 যে হিসাব রাখত

   সে "এখনই আসছি" বলে সমুদ্র স্নানে গেল


              আর ফিরল কই?

No comments:

Post a Comment