আমি তাকাব না
তোমার চোখের দিকে
সরাসরি
এমন কোনো কথা বলব না
যা দরকারি
কিম্বা অদরকারি
তবু এই তো তুমি
তবু এই তো আমি
পাশেই আছি
পাশেই আছ
হাতের উপর হাত রাখা নেই
আবার এমনও তো নয়
ওদের মধ্যে ছাড়াছাড়ি
No comments:
Post a Comment