সব ঠিক আছে
সব একইরকম আছে
আমিও ঠিক আছি
আমিও একইরকম আছি
তুমিও ঠিক আছ
তুমিও একইরকম আছ
আমি ভালো আছি
তুমিও ভালো থেকো
আমি কিছুটা তুমি হতে শিখে নিয়েছি
তোমার থেকে ধার করে কিছু কিছু
মুহূর্ত, হাসি, ভালোবাসা, ক্ষমা
সাজিয়ে রেখেছি
তুমি শুধু অপেক্ষা কোরো
ঈশ্বরের সঙ্গে কয়েকটা বাগান ঘুরে
তারপর কোথাও একটা বসে
আমার আসার অপেক্ষা কোরো
শুভ জন্মদিন মা
No comments:
Post a Comment