Wednesday, January 26, 2022

৮৮

এই যে আমার বারান্দায়
একফালি রোদ এসে পড়েছে
এই যে আমি আর সে মুখোমুখি বসে
শান্ত
অল্প অল্প করে
সরে সরে যাচ্ছে সময়
আমাদের দুজনকে নিয়ে
অবাধে
এইটুকুই আমার স্বাধীনতা
খানিকক্ষণ মনকে মুক্ত রাখা

বাঁধনহীন, বিকারহীন, উজ্জ্বল 

No comments:

Post a Comment