সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
খাঁচা যদি না খুলে দাও
কিম্বা যদি নিজেও না খুলতে পারি
হাজার চেষ্টাতেও
খাঁচার মধ্যেই আকাশকে ডেকে নেব,
শিকলে মাথা কুটে মরব না অন্তত
আমি যেতে না পারি
তার আসতে তো আপত্তি নেই
সে অখণ্ড অসীম
শিকলে তার কি ভয়!
আকাশ তো অন্তর্যামী!
No comments:
Post a Comment