এই যে প্রতিদিন লিখতে চাইছি
এই যে প্রতিদিন ব্যর্থ হচ্ছি
এই যে প্রতিদিন নিজের সব
ব্যর্থতাকে
মাড়িয়ে আসছি আবার
যেন কাদায় পা ডুবিয়ে ডুবিয়ে
ভাঙা শামুকে, ভাঙা মাটির সরায়
রক্তাক্ত পায়েও
চাইছি গঙ্গাস্পর্শ
কিচ্ছু হচ্ছে না
তবু এই যাবতীয়
না হওয়ার মধ্যে
যে আমি
তাকে বলছি
এইটুকুই সাধ্য আমার
বারবার তীরে এসে দাঁড়ানো
বারবার পা বাড়িয়ে দেওয়া
তবু
No comments:
Post a Comment