সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
যা কিছু করো
যা কিছু ভাবো
প্রেম কোথায়
সুখ কোথায়
হাপিত্যেশ
করে মরো
বোঝাপড়াটাই
আসল কথা
এটা বোঝো
পাকাপোক্ত
যেখান থেকেই
শুরু করো
শুধু জেনো
প্রেমই হল পূর্বশর্ত
No comments:
Post a Comment