সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
আকরিক কহিল উচ্চে
শোধিত স্বর্ণেরে
আমিই সত্য আদিম,
তুমি শুদ্ধতার ভানে
শুধু ছলিলে আপনারে!
শোধিত স্বর্ণ কহে
তুমি সত্য, তাহে সন্দেহ কেবা করে!
সত্যের মাধুর্য আমি
দ্যুতির পুলকে নিত্য
লভি আপনারে
No comments:
Post a Comment