Monday, March 20, 2023

তিতা

মুগ্ধ হয়ে লাভ কি? সে তো ভাঙবেই, আজ নয় কাল। তর্ক করে লাভ কি? সত্যিটা সব সময় তিতা। এড়িয়ে যাবে কোথায়? গোটা সংসারটাই তিতা। মাঝে মাঝে যে এক-দু ছটাক মিষ্টি পাও.. সে দেবতাদের ভাণ্ড থেকে ছিটকে পড়া…. দু-চার ফোঁটা…. ওইতেই গোটা বিশ্বসংসার পাগলের মত দৌড়াচ্ছে…. সব খুঁড়ে ছিঁড়ে ফালাফালা করে দেখছে…. কোথায় সে মধুভাণ্ডআহা কই রে সুখ…. যাকে দেখে.. সন্দেহের চোখেভাবে তার কাছে আছে মধুভাণ্ডের খোঁজ….. তারে ঈর্ষায়সব গোলগোল ঘুরছে

"তুমি কি মধু পেয়েছ?"

উঁহুনকল মধু বানায় লোকে আজকাল…. নেশা ধরায়, ভুবন ভোলায়, তৃপ্তি হয় নানেশা কাটলে সব আবার তিতাজব্বর তিতা….. তিতকুটে তিতা…. অ্যাহ্!!!

"মানুষ তিতা, না মধু?"

দুই-ই হয়। তিতা মানুষ তিতা ছড়ায়, মধু মানুষ মধু। কিন্তু তিতা মানুষ হল আসল মানুষ। মধু মানুষ হল মতলবী, ধড়িবাজ, জোচ্চর শালারা…. আমার সব টাকা চিটফাণ্ডে নিয়ে নিল…. আমার সব রিটায়ারমেন্টের টাকা…. মধু মানুষ আসলে শয়তানের ছদ্মবেশ….

"তবে উপায় কি? মানুষ তো তিতা বলো…. এদিকে মধু মানুষকে মতলবী বলোতবে?"

তিতা হজম করো…. এই যে আমি গঙ্গার ধরে বসে…. গাঁজা খাইমদ খাই…. মাঝেমধ্যে মাগীবাড়ি যাই…. দু-চারটে পকেট টকেট মারি…. ওতেই আমার তিতা হজম হয়ে যায়…. নইলে এই বুড়ো শরীরে….

"টাকাগুলো ফেল করল…. পুলিশে গিয়েছিলে?"

নাহ! ন্যাকা সাজছ কেন হে?

"তাও বটে"

তিতা…. সব তিতাতুমি তিতা সহ্য করতে পারছ না…. আমি এখন ছিঁচকে চোর…. আর মধু চাই না…. খুঁজিও নাএকদিন আমি খুনী হব…. রোজ সকালে এই গঙ্গার ধারে পঞ্চাশটা করে ডনবৈঠক করি…. একদিন মানুষ খুন করবদল খুলব…. "চ্যাটুজ্জে খাল্লাস পার্টি"বুঝলে হে….

"বাড়িতে কে কে আছে?"

বউ আছেদুটো বকাটে ছেলে আছে…. এত কথা জানতে চাইছ কেন গো? খবরে লিখবে? লেখো লেখো…. তাতে যদি তোমার দু-চারটে টাকা হয় হোক….

"ভালো মানুষ কি নেই?"...

বাল…..

"গাল দাও কেন"....

আমার বউকে দিলাম…. সে মাগী ভালো মানুষ…. আমি তখন বাংলাদেশ থেকে আসা রিফিউজিওরাওতবে ওদের অবস্থা আমার থেকে ভালো ছিলযথেষ্ট ভালোকিন্তু সে মাগী আমার প্রেমে পড়ল…. যদিও আমিই তাতিয়েছিলাম…. ওর বাবা ছিল ডাক্তারআমি পড়াশোনা চালানোর খচ্চা পাই কোথায়? ওর বাবার কাছে কম্পাউণ্ডারিতে লেগে গেলামওসব কাটাকাটি রক্তে আমার ভয় নেই…. দারুণ হাত তৈরি হল…. ওর বাবার সুপারিশেই চাকরি হল সরকারি হাস্পাতালে…. কিন্তু আমার বিবেকে ভীমরুল কামড়ালো…. শালা এত ভালো বাড়ির মেয়েআমার স্বভাবচরিত্র ভালো না…. মাঝে মাঝেই মেয়েটাকে রাম খিস্তি মারিমাঝে মাঝেই দূরে সরিয়ে দিই…. তবুমেয়েদের কি এক স্বভাবএকবার যদি প্রেমে পড়ল…. যত গালাগাল খিস্তি করোখুব কম মেয়ে পারে সরে যেতেওরা ভাবে ভালোবাসাটাই জগতে একমাত্র সত্যি…. শালাদের আত্মসম্মানবোধটা প্রেমের চক্করে কানা হয়ে যায়….. তার উপর গোটা জীবন ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর থেকে পাড়ার কুকুরটার উপর রেগে, শাপশাপান্ত করে কাটায়…. হো হো হোএমন ভালোবাসায় নাস্তানাবুদআত্মসম্মানহীন জাত মেয়েদের মত আর নেই দাদা…. সেই জন্যেই আমার বউ মাগী ভালো মানুষ…..

"মহত্ব না বলে বোকামি বলছ কেন"?

আচ্ছা ন্যাকা তো তুমি! কেরোসিন তেলকে ঘানির সর্ষের তেল নাম দিলেই কেরোসিন তেল সর্ষের তেল হয়ে যায় নাকি? স্পষ্ট কথা শুনবে তো বসো…. নইলে ফোটোতবে যাওয়ার আগে আমায় এক প্যাকেট সিগারেট দিয়ে যাও…..

সিগারেটের দোকান কাছেই। এক প্যাকেট সিগারেট নিয়ে জিজ্ঞাসা করলাম…. ওই সিঁড়িতে বসে ভদ্রলোক কি রোজ আসেন?

"কেও তো তারাকাটা পাব্লিক একটা…. বলাই চ্যাটুজ্জে…. হাস্পাতালে কাজ করতবউটা গলায় দড়ি দিলব্যসপুরো তারকাটা…."

সিগারেটের প্যাকেটটা হাতে দিলাম… "বউ মারা গেছে?"

ইনভেস্টিগেশান…..!!! *****(লেখা সম্ভব নয়)…. হ্যাঁ গেছেতো? আর কি জেনেছ….. আমি মাল খেয়ে টাকা উড়িয়েছি…. ব্যস.. শান্তি…. এবার ফোটো…. তুমি সত্যবাদী যুধিষ্ঠিরআমি শালা মিথ্যাবাদী…. গঙ্গার ওদিকে দ্যাখ শালা…. ‘টাকা মাটিমাটি টাকা বলে…. কোটি টাকার মঠ খুলে বসেছেকে আর বাবা লেঙটি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেরীতিমতো এসি চলছে….. ওরা কি তবে? মিথ্যাবাদী নয়?

"আপনার ব্যাখ্যা আপনার কাছে…. আমি সহমত নই…. তবু এই লিটল ম্যাগাজিনের কবিতাগুলো কি আপনার লেখা? আমি সেটা জানতেই এসেছিলাম….."

সে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো…. তারপর ছিনিয়ে নিল পাতলা বইটা…. বলল, এগুলো বেঁচে আছে এখনও….

আমি কিছু বলার আগেই বইটা সমেত ঝাঁপ দিল গঙ্গায়….. আমি "আরে কি কচ্ছেন…." বলে চীৎকার করতেই পাশে একজন এসে দাঁড়ালো…. বলল, উনি সাঁতার জানেনভয় নেই….

আপনি?

ওর বড় ছেলে। স্কুলে পড়াই। এই মোড় ঘুরতেই যে ইংলিশ মিডিয়াম স্কুলটা, ওখানেমা চলে যাওয়ার পর থেকে….

লেখেন এখন?

নাহতবে চেষ্টা করেননেশার মধ্যেকোনো মানে দাঁড়ায় নাকিম্বা হয় তো দাঁড়ায়আমি বুঝি নাবা আমরা বুঝি না…..

তাই হবে…..

সবটাই তিতা। মাথা, মুখ, বুক সব তিতা। মধুভাণ্ড খুঁজছে মানুষ। নেশায় ঝিম ধরিয়ে থেমে যাচ্ছে কেউ। কেউ পাগল হচ্ছে। কেউ দিনের বেলায় মশারি টাঙিয়ে সংসার পাতছে…. সব তিতা হয়ে যাচ্ছেতিতার মধ্যে দিয়েই রাস্তা…. কিন্তু ঝাঁপ দিল কেন? কে উত্তর দেবে?

No comments:

Post a Comment