সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
মানুষের ক্ষমতা কতটুকু?
এই মোটে এতটুকু
এতটুকু ক্ষমতায়,
কি সবটুকু হয়?
তাই ভুলটুকু হয়ে গেলে
ক্ষমাটুকু করে দিতে হয়
আর যদি রাগটুকু হয়?
তবে, আক্রিম খেয়ে নিয়ে
চিৎ হয়ে শুয়ে
ঘুনুটুকু করে দিতে হয়
(ক্যামেরাবন্দী করেছে Aniket Ghosh )
No comments:
Post a Comment