Saturday, June 24, 2023

আরাধ্যা পাল

 



ফুলের বুকে জমল মধু

পড়ল তাতে চাঁদের আলো

তার উপরে দু চারখানা

তারা এসে সেজে গেল

রামধনু রঙ জড়িয়ে নিয়ে

গোলাপ বলল আমিও এলাম

ঝিনুক ছাঁচা মুক্তো বলে

আমিই বা বাদ কেন গেলাম

 

সবাই মিলে সাজল যখন

ভোরের সূর্য উঠল সেই

সব মিলিয়ে হল আরাধ্যা

টুপ করে সে ফুটল ওই

 

No comments:

Post a Comment