সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
তবু তো আমার এক চিলতে আকাশে মেঘ আনলে
তবু তো বৃষ্টি হল
আমার এই ছোট্টো উঠান ভরে
তবু তো ভিজল, সতেজ হল
আমার নিজের হাতে লাগানো
কয়েকটা নামগোত্রহীন গাছ
তবু তো আমার
হাজার একটা
সীমাবদ্ধতা ছাপিয়ে
ছুঁলে
আমায়
ভালোবাসলে
No comments:
Post a Comment