ঝাঁকড়া এক মাথা চুল নিয়ে কদমগাছটা
সটান তাকিয়ে চাঁদটার
দিকে
একটা এরোপ্লেন গেল উড়ে
বেরসিকের মত
তাদের একদম মাঝখান
দিয়ে
ভ্রুক্ষেপই
করল না দুজনে।
দশ দিগন্ত জুড়ে তখন
সুখের গন্ধমাখা,
আটপৌরে কাপড়
জলকাচ করে
মেলা,
বাতাসের ছোঁয়ায়
শ্রাবণের সজল শান্তি।
No comments:
Post a Comment