Saturday, August 26, 2023

পাথেয়

যা কিছু মিথ্যা 

ছুঁয়ে কি হবে?
কি হবে অঙ্গে ধারণ করে?
 

সুখের সঙ্গে বিষ মিশিয়ে কি লাভ বলো?
বিষ মানে তো আত্ম-জাত ভয়!

থাক সে খেলা 

বরং যা কিছু মিথ্যা নয়
যা কিছু কেবল কল্পনা
 
যা কিছু নিছক ভাবনা
যা কিছু অকৃত্রিম
 
              স্বপ্ন-ভেলা

শিশির স্নাত ভালোবাসা
     ছিন্নভিন্ন, কিম্বা ঐকান্তিক 
দুরভিসন্ধিবিহীন
 
        সত্যের আরাম তারা

সেটুকুই থাক না 
          পাথেয় হয়ে

 

No comments:

Post a Comment