যে সময়টা ছিল
সে সময়টা ভীষণরকম সত্যি ছিল
যেই সে সময় স্মৃতির মত হল
মিথ্যা সত্য মিলে
সেটা আধা হলাহল
আধা অমৃতময়
হল
যে সময়টা হবে
সে সময়টা ভীষণরকম সত্যি হবে
যেই সে সময় ভাবনার মত হল
হওয়ার আগেই মনেতে জন্ম নিল
সেটাও অমনি আধা হলাহল
আধা অমৃতময় হল
No comments:
Post a Comment