Showing posts with label কবীর দোঁহা. Show all posts
Showing posts with label কবীর দোঁহা. Show all posts

Sunday, December 24, 2023

দ্বা সুপর্ণা

অন্য কেউ না


আমিই দেখে চলেছি আমাকে

   

গ্রীষ্ম বর্ষা

       শীত বসন্ত  


 কথার ভিড়। কথা শূন্যতা। 

   হিংসা। রাগ। অভিমান।

      ভালোবাসা। ভয়। মান। অপমান। 

          

 আমিই সাক্ষী আমার। একা। 


তবু একা হই। সঙ্গী খুঁজি। 

  যে সাক্ষী হবে আমার সঙ্গে আমার। 


হয় না। 


অনুভবের সীমারেখা থাকে

    সাক্ষী হই সে সীমারেখার


তখন নতুন একাকীত্ব 

  

বিগত একাকীত্বকে

       ফিরে পাওয়ার একাকীত্বকামী 

                 আরেক একাকীত্ব 

                        বিষণ্ণ সে 


সে বিষণ্ণতারও সাক্ষী আমি 


   দীর্ঘ আত্ম-পরিক্রমণের পর

         একদিন ছুটি চাই


  আর নিজের সাক্ষী না

         এই অতন্দ্র প্রহরীপনা থেকে মুক্তি চাই


   অন্ধকার শূন্য গহ্বরের দিকে দু হাত তুলে জিজ্ঞাসা করি


  কেউ আছ?


    আমার এই অতন্দ্র ক্লান্ত সাক্ষী থাকার 

                সাক্ষী? 


  করুণা হয় না?  

       

     যদি থাকো কেউ

          আমার এ যুগান্তরের সাক্ষী থাকার সাক্ষী


     তবে সে-ই হবে তোমার পরম করুণা 


      কেউ কি আছ? 


 


  আবার সাক্ষী হই


       এ কাঙালপনার 


           যে করুণাকামী


     

নিজের প্রতি করুণ হই


বুঝি

 

  যে সাক্ষী


    আর যার সে সাক্ষী


       তারা দুই নয়


   একই পাখির ছায়া

     

        আরেকটা পাখি 


   উপনিষদের দ্বা সুপর্ণা

Monday, September 26, 2016

২৬

 


সত্য লাগিয়া ফিরিতেছিলেম
বেদ ও লোকের সাথে
সম্মুখে উদিত সদগুরু পথে
জ্ঞানের প্রদীপ দিলেন হাতে


Sunday, September 11, 2016

২৫

 


যে তোকে দেয় কাঁটার জ্বালা
তাকে ফিরে দিস ফুল
তোর কাছে সে যদিও ফুল রে
তার কাছে তা ত্রিশূল


Sunday, November 16, 2014

২৪

 


আমি চাহিয়া একদিক, তুমি চাহি অন্যদিক
রে দুষ্ট মন, একই ক্ষণে রহিতে চাহ দুইদিক।।


Friday, September 19, 2014

২৩

 


এ ভীষণ দ্বন্দ্ব রাজা রাম
যে কেহ পারে
সে করুক ইহার অবসান।

ব্রহ্ম বড় অথবা যেখান হইতে তাঁর বিকাশ?
বেদ বড় অথবা যাঁহা হইতে তাঁর প্রকাশ?
মন বড় অথবা যাহা সে করে বিশ্বাস?

রাম বড় অথবা রামকে যিনি জানেন
কবীর ফিরিছে ঘুরিয়া, বোঝা ভীষণ শক্ত
তীর্থক্ষেত্র বড় অথবা প্রভুর যিনি ভক্ত?

[sabda 112]


Thursday, September 18, 2014

২২

 


তুমি আপন প্রভু বিনা
শুধুই বলদ, ঘানি মালিকের কিনা।

ঠাঁই মাগিলে না জ্ঞানীর চরণে
জন্ম হইল জোয়াল স্কন্ধে
মরিবে শ্রান্ত মরণে।

তাড়িত করিছে যমের দন্ড
তার সাথে নিজ লোভ
স্ত্রী- পূত্র- কর্ম- ক্ষমতা লাগি
শিরে ধরিয়াছ এই বোঝ।

তুমি নিজেই নিজ প্রভুরে ত্যাজিলে
আপন ইন্দ্রিয়সুখ লাগি
বপন করিলে পাপের বীজ
ঘুরিয়া মরিলে মিথ্যা আশায়
মিথ্যা মুক্তি লাগি।

খাইছ শঠিত ভুতের খাদ্য
লক্ষ লক্ষ জন্ম ধরি
কবীর কহিছে ওহে সাধু
তুমি তরিতে চাহিছ এ ভব সাগর
সারমেয় লেজ ধরি।

[Sabda 107]


Sunday, September 14, 2014

২১

 


বাজার মাঝে পড়ল হীরে
ঝেঁটিয়ে নিল আস্তাকুঁড়ে
অজ্ঞ গেল অবহেলে
জহুরী তারে নিল তুলে।।


Tuesday, September 9, 2014

২০

 


হীরে না ভাঁড়ারে পাস
চন্দন না পাস ঝোঁপে ঝাড়ে
সিংহ কি রয় ভেড়ার পালে?
না সাধুকে পাস কোলাহলে।।


Thursday, September 4, 2014

১৯

 


লোহার তরীতে চড়ি, তাহাতে পাথর ভরি।
মাথায় লয়ে বিষভার, যাইতে চায় নদী তরি।।


১৮

 


ত্রিজগৎ এক কারাগার, পাপ পূণ্য যার জাল।
সব জীব হল শিকার , শিকারী এক মহাকাল।।


Tuesday, August 5, 2014

১৭

 



কবীরের মনে প্রেমের বাদল, অবিরাম বর্ষণধার।
অন্তরে সিক্ত আত্মা, সবুজে ভরে চারিধার।।


Wednesday, July 30, 2014

১৬

 


বলি রে ভাই বলেই চলি, বলি যে বিচার আমার।
যার গলাতে ছোরা ধরো, কাটে সেই গলা তোমার।।


Sunday, July 27, 2014

১৫

 


কি ভরসা এই দেহের রে, যে কোন সময়ে হবে নাশ।
সাধন আর কিছু নেই রে, স্মরণ করো প্রতি শ্বাস।।


Monday, July 7, 2014

১৪

 


যত জীব যথা তথা, তত শালিগ্রাম শিলা।
সাধু সাক্ষাৎ দেবতা, কি কাজ পূজে শিলা।।

Sunday, July 6, 2014

১৩

 


মন জানে তো সব কিছু, জেনেও পাপ কাজ করে।
কিসের মঙ্গল তাতে, যদি দীপ হাতে কুয়োয় পড়ে।।


Saturday, July 5, 2014

১২

 



কবীর এ জগৎ কিছুই না, এই তিতো এই মিঠা।
কাল যে সেজেছিল অলঙ্কারে, চিতাতে যায় আজ দেখা।।

Friday, July 4, 2014

১১

 


প্রভু তোমার অস্তিত্ব সব দেহ মাঝে লীন।
যথা সবুজ মেহেদিতে লাল রঙ সমাসীন।।


Thursday, June 26, 2014

১০

 



কাল কাল সবাই বলে, কেউ না চেনে কাল।
যা কিছু মনের কল্পনা(আশা-স্বপ্ন),তাকেই ভাবে কাল।


Thursday, June 19, 2014

৯

 



বিনা প্রেম ধৈরয নাই,বিনা বিরহ বৈরাগ।
বিনা সদগুরু না যায় রে, মনের কালো দাগ।।


Tuesday, June 17, 2014

৮

 


পাথর পড়ুক সে সুখের মাথায়, যে প্রভুর নাম ভুলিয়ে দেয়।
বলিহারি সে দু:খ কে, যে ক্ষণে ক্ষণে নাম স্মরায়।।