ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী --- এই পাঁচটা দিন নিয়েই বাঙালীর রাজকীয়
উন্মাদনা, বাঙালীর শারেদাৎসব। দেবী দূর্গার আবাহন, পূজো আর বিসর্জনের মধ্যেই বাঙালীর
সাবেকী আর বারোয়ারি আনন্দ, খানাপিনা, ফুর্তি আর আমোদ আহ্লাদ। কিন্তু এই পূজো কি শুধুই
আনন্দের? না তো! এই পূজোর উন্মত্ততার ফাঁকে ফাঁকে অনেক অজানা, অচেনা মানুষের কাহিনী
বয়ে চলে অগোচরে। চরম উন্মাদনার পূজো তাই সেইসব মানুষেদর মনে রাখে না, যাদের কাছে পূজো
আনন্দের নয়, যাদের কাছে পূজো এক উদাসীন একাকীত্বতা, কিম্বা আনন্দে মেতে উঠতে চেয়েও
মেতে উঠতে না পারার ব্যর্থতায় বিষন্নতার অন্ধকারে ডুবে যাওয়া, অথবা বাইরের স্বাভাবিক
উদ্বেলতাকে একদমই অনুভব করতে ব্যর্থ হয়ে দূর থেকে সেই আনন্দের দিকে চেয়ে থাকতে থাকতে
বোবা কান্নায় মূক হয়ে যাওয়া... এমন পাঁচটি গল্প নিয়েই আমাদের এবারের দেবী আবাহন...
সৌরভ ভট্টাচার্যের কলমে সৃষ্ট এই গল্পগুলো পাঁচজন ভিন্ন চরিত্রকে আবর্ত করে নির্মিত,
যাদের অস্তিত্ব আমাদের চারপাশের এই আনন্দঘন সময়েও সমান্তরালভাবে নিরানন্দে ডুবে থাকে...
সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Monday, October 11, 2021
অন্য পূজো
Saturday, June 12, 2021
রঙচটা দেবী
আশেপাশের মানুষ মনের মধ্যে অজান্তে ঢুকে পড়ে। মানু্ষের মনের
সবটা তো কাজে লাগে না, অনেকটা বাড়তি থেকে যায়।
সেই বাড়তি মনে সে মানুষেরা ঘর বাঁধে। সেও গৃহস্বামীর অজান্তেই। হঠাৎ একদিন গৃহস্বামী শোনে তার বাড়ির
অন্যঘরে কাদের যেন গলার আওয়াজ। তারা তাদের গল্প বলছে। লিখতে বলছে। এইভাবেই অনেক
গল্প জন্মে যায়। এই গল্পটাও তেমনভাবেই জন্মেছিল। সুমন মনস্থ করল ও পড়বে। পড়ল। আমি
আবার আমার ঘরের মধ্যে এসে দেখলাম, সত্যি একঘরের মধ্যে কত
ঘর! সুমনকে আর কি বলা....![]()
Saturday, May 22, 2021
বাঘের গল্প বাঘের মুখে
গতবছর প্রথম অনুভব করেছিলাম লকডাউন কি। নানা সমস্যার মধ্যে
আমায় যেটা সব চাইতে ভাবিয়েছিল বাচ্চাগুলোর মানসিক অবস্থা। মনে হয়েছিল ওদের জন্য
কিছু একটা করা উচিৎ। সেই সময়ে আমার মানসলোকে বুকু জন্মালো।
আমি হলফ করে বলতে পারি আমি এতদিন ধরে যা লিখে আসছি তার মধ্যে আমার প্রাণের সব চাইতে কাছে
বুকুর এই গল্পটা - বাঘের গল্প বাঘের মুখে।
লেখাটা ধারাবাহিকভাবে
লিখেছিলাম। সত্যি বলতে লেখাটা শেষ হয়ে যাওয়ার পর আমার রীতিমতো একটা বিষাদঘন মানসিক
অবস্থা সৃষ্টি হয়েছিল বুকুর সঙ্গে আমার আর দেখা হবে না বলে।
সুমন বুকুকে আবার
অন্যভাবে আজ নিয়ে এলো। অক্ষর থেকে বুকু উচ্চারণে জন্ম নিল। পুরো কাজটা সুমন একাই
করেছে। কি অসীম ধৈর্য নিয়ে কাজটা করেছে সে আমিই কেবল জানি। আমাকে যারা চেনেন
মোটামুটি সুমনকেও তারা চেনেন। আমার এই ফেসবুকে লেখালেখিতে আসাও ওরই উৎসাহে, সে কথাও আমি আগে বহুবার
লিখেছি।
আমার খুব ভালো লাগবে
বুকুকে যদি আপনারা আপনাদের পরিবৃত্তে থাকা বাচ্চাদের কাছে পৌঁছে দেন। বুকু খুব
মিশুকে, দেখবেন ওর সঙ্গে ওদের চট করে বন্ধুত্ব হয়ে যাবে।
সুমনকে আর আলাদা করে কি
বলব। আজ আমার এক অত্যন্ত আনন্দের দিন। এই বিষম পরিস্থিতিতে যৎসামান্য হলেও বাচ্চাগুলোর জন্য কিছু তো করা গেল। সবাই ভালো
থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা। আর আমাদের সবার বাড়ির বাচ্চারা
সুস্থভাবে বড় হোক। এ অন্ধকার থেকে ওদের হাত ধরে বের করে নিয়ে আসার মানুষগুলো যেন
হারিয়ে না যায়। আমার সর্বস্ব দিয়ে এই প্রার্থনা।
Monday, December 28, 2020
Tuesday, October 6, 2020
আমার অস্তিত্বের ধ্রুবতারা - পাঠঃ সংহিতা ব্যানার্জী
আমার অস্তিত্বের ধ্রুবতারা রচনাঃ সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠঃ সংহিতা ব্যানার্জী ===================== হতে পারে তুমি বেখেয়ালি হতে পারে তুমি পার্ফেক্ট নও হতে পারে তুমি তুখোড় বুদ্ধিমান নও হতে পারে তুমি আমার সব মুশকিলে মুশকিল আসান নও হতে পারে তুমি আমার কিছু দুঃখের কারণ হতে পারে তুমি আমার কিছু অভিমানের কারণ হতে পারে তুমি আমার কিছু বিপাকে পড়ার কারণ হতে পারে তুমি আমার কিছু অসম্পূর্ণতার কারণ এ বাহ্যিক আমি শুধু জানি তুমি আমার অস্তিত্বের সত্য তুমি আমার কোনো ভুল সিদ্ধান্ত নও তুমি আমার সুখের কোনো প্রতিশ্রুতি নও তুমি ভাগ্যের সাথে আমার কোনো গোপন চুক্তি নও তুমি তুমিই আমার গভীরতম ভালোবাসা আমার অস্তিত্বের ধ্রুবতারা
Tuesday, September 22, 2020
জগদ্দল - পাঠঃ সংহিতা ব্যানার্জী
জগদ্দল রচনাঃ সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠঃ সংহিতা ব্যানার্জী মূল কবিতাঃ =========
বুকের ওপর একটা জগদ্দল পাথর বসিয়েছিলাম অজান্তেই পাথরটা কবে জানি বিশ্বাসঘাতকতা শুরু করল সে ক্রমে আমার হাত-পা-মুখের মত হয়ে উঠল আমি কাঁদতে চাইলে সে হাসে আমি চীৎকার করতে চাইলেও সে হাসে আমি হাসতে চাইলে সে গম্ভীর আমি রাগতে চাইলে সে চুপ পাথরেরই মত ক্রমশঃ পাথরটা আমায় পেয়ে বসল স্বভাবের গলার উপর দাঁড় করিয়ে পাথরত্ব নিলাম বিশ্বাসঘাতকের বিশ্বস্ত হলাম নিজের বিপরীতে দাঁড়িয়ে আমার বুকের ওপর এই জগদ্দলটা আজ অনেক বড় আমার চেয়েও বড়। সত্যের চেয়েও বড়। পাথরটা সরাতে আজ আমার ভীষণ ভয় বিনা পাথরত্বে নিজের মুখোমুখি হতে আতঙ্ক ‘মরে যাই যদি চোখ ঝলসে’? তবু সরাতে হবে এ জগদ্দলটা একবার আকাশটাকে নিজের হাতে ছুঁয়ে তো দেখি একবার জলের স্বাদ নিয়ে দেখি জিভে সে সত্যিই অমৃত কিনা! একবার না হয় কাঁদি, ‘নিজের চোখের জলের স্বাদ না পেলে মানুষের আত্মা বাঁচে না বেশিদিন’ কে যেন বলে গেল আমায় ঘুমের ঘোরে গতরাতে
Monday, September 21, 2020
Friday, September 11, 2020
অভিসারের কোনো নির্ঘন্ট হয় না -পাঠঃ সংহিতা ব্যানার্জী
Monday, September 7, 2020
বুঝতে পারলাম না --- পাঠ : সংহিতা ব্যানার্জী
Monday, August 31, 2020
সে কি ফেরাতে পারে কাউকে? --- পাঠ: সংহিতা ব্যানার্জী
সে কি ফেরাতে পারে কাউকে? রচনা: সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠ: সংহিতা ব্যানার্জী মূল কবিতা ========= ঝরণার উপর ভোরের আলো এসে পড়ল। ঝরণা আলোকে বলল, মিশে যাও আমার সাথে। আলো সারাদিন ঝরণার জলের সাথে মিশে, পাহাড় বেয়ে সমতলে বেয়ে সমুদ্রে গিয়ে পড়ল। সন্ধ্যা হল। অন্ধকার নেমে এসে দাঁড়ালো ঝরণার সামনে। ঝরণা অন্ধকারকে বলল, এসো, আমার মধ্যে যাও মিশে। অন্ধকার ঝরণার শরীরে মিশে, সেও পাহাড়, সমতল পেরিয়ে গেল সমুদ্রে। ঝরণা থামল না। কাউকে বলল না, সরে দাঁড়াও। কাউকে বলল না, মিশো না আমার সাথে। তার বুকে যে সমুদ্রের অভিসারের ডাক! সে কি ফেরাতে পারে কাউকে?
Friday, August 28, 2020
মোহনা --- পাঠঃ সংহিতা ব্যানার্জী
Monday, August 24, 2020
প্রার্থনা --- পাঠ: সংহিতা ব্যানার্জী
Friday, August 14, 2020
মহাকালের মত --- পাঠ : সংহিতা ব্যানার্জী
Thursday, August 6, 2020
ছন্দ --- পাঠ: সংহিতা ব্যানার্জী
ছন্দ রচনা: সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠ: সংহিতা ব্যানার্জী মূল কবিতা ========== আমি চাই না তুমি চাবির গোছাটা হারিয়ে ফেল আমি চাই না তোমার শোয়ার ঘর তোমার রান্নাঘর তোমার স্নানেরঘর তোমার অপরিচিত হোক আমি চাই তোমার অবকাশের কোনো উদ্বৃত্ত মুহূর্তে যদি স্মরণ করো আমায় বসন্তের ফুলের সৌরভে নয় ঝরাপাতার বন্ধনহীন গৌরবে ধন্য হব তুমিই তো সেই একমাত্র মানুষ যে আমায় বুঝতে চেয়েছিলে নিজের কিম্বা আমার ছন্দ ভেঙে নয়, আমার ছন্দে নিজের ছন্দ আবিষ্কার করে
Friday, July 24, 2020
হারাইনি কিছু --- পাঠ : সংহিতা ব্যানার্জী
Tuesday, July 7, 2020
কি ভাব তোমার --- পাঠ: সংহিতা ব্যানার্জী
Sunday, June 14, 2020
সুখ পোহালো --- পাঠঃ সংহিতা ব্যানার্জী
মূল কবিতা
=========
সমুদ্র বাতাসকে ভালোবেসে বলেছিল,
আমায় যত্নে রেখো
বাতাস ঢেউ এর পরে ঢেউ তুলেছিল
ঝড় তুফানে পাগল করেছিল
পৃথিবী আকাশকে বলেছিল,
আমায় আগলে রেখো
আকাশ মেঘ-বৃষ্টিতে বন্যা এনেছিল
প্রখর তাপে বুক পুড়িয়েছিল
মেয়েটা ভর দুপুরে ছাদে মেলে যাওয়া
কাপড়গুলো
গোধূলিবেলায় তুলতে তুলতে
অন্যমনস্ক
হলুদ আকাশ। ঝোড়ো হাওয়া।
তার সাধের শাড়ি
উড়ে গেল
গলি হারালো
সিঁড়ি দিয়ে নামতে নামতে
মৃদু হাসল
শাড়িটা পাক মুক্ত আকাশ
গায়ের গন্ধ
গা হারিয়ে
কথা হারিয়েই
না হয় একটু
সুখ পোহালো
Monday, June 8, 2020
ঝড়ের নিশান --- পাঠঃ সংহিতা ব্যানার্জী
রচনাঃ সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠঃসংহিতা ব্যানার্জী
মূল কবিতা ========= ঝড়ের নিশান মেঘ ওড়ালো পাখিকে বলল, খবরদার! ছোট্টো শরীর হারিয়ে যাবি নীড়ে ফিরে যা হ হুঁশিয়ার! পাখি বলল, যে বাতাসে ঝড় তোলো মেঘ সে যে আমার ডানার সখা তুমিই জেনো ফুরিয়ে যাবে নীলাকাশ আবার দেবেই দেখা।
Sunday, May 31, 2020
অগ্রন্থিত --- পাঠ : সংহিতা ব্যানার্জী
Monday, May 25, 2020
আমি পারফেক্ট নই --- পাঠ : সংহিতা ব্যানার্জী
মূল কবিতা
==========
অঙ্ক বা পদার্থবিদ্যার সূত্রের মত
কিম্বা জীবন জুড়ে ঘটে চলা নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মত
আমি আবর্তনশীল, ধ্রুব, প্রশ্নহীন অস্তিত্ব নই
স্কুলপালানো অভদ্র বেয়াদব সে
তার না আছে গুরুমশায়, না বন্ধু, না ঈশ্বর
দুর্বল নয়, ভীরু নয়
কোমল
অসুরক্ষিত, বেমানান, আদিম
নদীর মত নিরবচ্ছিন্ন তারা
ঠিক বলতে যা বোঝায়
বিচ্ছিন্ন দ্বীপের মত এখানে সেখানে
অনুর্বর
প্রতিযোগিতাহীন
বিশ্রামহীন জীবন
হাতের মুঠোয়
অবহেলায়, অপরিচর্যায়
নিশ্চিদ্র নির্ভুল কারাগারে
ক্লান্তিতে, ভয়ে, আত্মপ্রতারণার শ্রান্তিতে
আমার জীবনের
প্রতিটা মুহূর্তের সাক্ষী কে?
প্রতিক্ষণে যা উঠছে ভাঙছে
জাগছে, জাগাচ্ছে
আমি পারফেক্ট নই