সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Saturday, November 1, 2014
পাশাপাশি
আমরা মুখোমুখি বসলে
আমার উত্তর, তোর দক্ষিণ হবে
বা আমার পূব তো তোর পশ্চিম।
তার চেয়ে আয় বসি
পাশাপাশি
আমার উত্তর তোরও উত্তর হবে
আমার দক্ষিণ তোর দক্ষিণ।
No comments:
Post a Comment