Wednesday, November 12, 2014

কিছুটা



কয়েকটা তারা চিনি
কয়েকটা গাছ চিনি
আর চিনি কয়েকটা পাখি


কয়েকটা পথ চিনি
কয়েকটা গ্রাম চিনি
আর চিনি কয়েকটা শহর


কয়েকটা পাহাড় চিনি
কয়েকটা সাগর চিনি
আর চিনি কয়েকটা জঙ্গল


কয়েকটা বসন্ত জানি
কয়েকটা বর্ষা জানি
আর জানি কয়েকটা শীত


কয়েকজন জীবিত মানুষকে জানি
কয়েকজন মৃত মানুষকে জানি
আর জানি নিরুদ্দেশ কয়েকজন


কিছু দুঃখকে বুঝি
কিছু সুখকে বুঝি
আর বুঝি প্রেমের কটা খন্ড


এই নিয়েই জীবন
কি করে বলব
সব জানি, সব বুঝি?

No comments:

Post a Comment