Friday, January 30, 2015

প্রার্থনা - ৩০ শে জানুয়ারী

আমায় যেভাবেই হোক
মানুষের পাশে থাকতে দাও
হাত ধরার হাত দাও
না বলতে পারা চোখের কোণে আটকে থাকা
কথাগুলো বুঝিয়ে দাও
আমার চোখে ওদের চোখের জলগুলো লুকিয়ে এনে ভরে দাও
আমার বুকে ওদের বুক থেকে কাঁটাগুলো তুলে গেঁথে দাও
কোনো কাজে না লাগি যদি
আমার সারা শরীরে ধুলোবালি আবর্জনা
ভরে দাও পাপোষের মত
তবু আমায় মানুষের পাশে থাকতে দাও!

No comments:

Post a Comment