Friday, January 30, 2015



বুকের ভিতর যাকে যত কাছে রাখো, সে তত গভীরে শেল বিঁধাতে পারে। এ বোধটা যদি থাকে, তবে শেল বিঁধালে যন্ত্রণা পাই ঠিকই কিন্তু নির্বোধ হয়ে হতবুদ্ধি হতে হয় না। মনে হবে, এটাই তো স্বাভাবিক। এ কষ্ট দেওয়ার পথ তো আমিই তাকে করে দিয়েছিলাম, বুকের ভিতরের খাইবার পাসটা চিনিয়ে দিয়ে। অগত্যা সহ্য করি বিনা বাক্যে, বিনা অভিযোগে।

কথাটা একটু কঠিন। তবে জীবনটা তার চেয়েও কঠিন। না বুঝে মার খাওয়ার চেয়ে, বুঝে মার খাওয়া অনেক বেশি স্বস্তির। আর কিছু না হোক জ্ঞানের প্রশান্তিটুকু থাকে।

No comments:

Post a Comment