ঈশ্বরের কাছে ঈশ্বরকে না পেয়ে ফিরেছি অনেকবার
মানুষের মধ্যে পেয়েছি তাঁকে আচমকাই
মুগ্ধ হয়েছি, তৃপ্ত হয়েছি, হয়েছি পবিত্র
মানুষের মধ্যে পেয়েছি তাঁকে আচমকাই
মুগ্ধ হয়েছি, তৃপ্ত হয়েছি, হয়েছি পবিত্র
আশ্চর্য্য হয়ে বলেছি, এখানে তুমি?
শুনেছি বাণী -
মাটির মধ্যেই থাকে গাঁথা মন্দিরের ভিত
আকাশের শূন্যতায় না!
আমার চরণ এই ধূলিতেই - বিশ্বাসে, প্রেমে
মোহের জড় কল্পনায় না!
শুনেছি বাণী -
মাটির মধ্যেই থাকে গাঁথা মন্দিরের ভিত
আকাশের শূন্যতায় না!
আমার চরণ এই ধূলিতেই - বিশ্বাসে, প্রেমে
মোহের জড় কল্পনায় না!
No comments:
Post a Comment