Friday, September 25, 2015

মিছিমিছি কথা



তোমার সাথে রোজ কথা বলি
এ কথা, সে কথা, কত কথা

প্রতিদিন তোমার কত কথাই শুনি
এ কথা, সে কথা, কত কথা

এ সব গুলোই মিছিমিছি

আসল কথাটা দু'জনেই যাই এড়িয়ে 
সে কথায় ঢাকি, নানা কথার ঢাকা
এ কথা, সে কথা, কত কথা

চোখ নীরবে পড়ে মণির নীরব ভাষা
বুকের থেকে প্রাণে দমকা বাতাস লাগে
তুমি আমি খুঁজি সেই কথাটার নাগাল
কিছুটা করে ফাঁক-
এ কথা, সে কথা, কত কথার জাল

No comments:

Post a Comment