কালো মেঘের ক্যানভাসে কৃষ্ণচূড়াকে দেখেছি
বর্ষায়
বর্ষায়
আবার কখনও একলা নীলাকাশ
ভালোই তো লেগেছে
জীবনের ক্যানভাসেও ঋতুতে ঋতুতে নানা ফুল
সুখ, দুঃখ, বিষাদ, উদাস
সুখ, দুঃখ, বিষাদ, উদাস
শুধু বলি, মন উদ্বিগ্ন হোয়ো না
শুধু দেখো, দেখো, আর দেখো
তুলতেও যেও না, ফেলতেও না
শুধু দেখো, দেখো, আর দেখো
তুলতেও যেও না, ফেলতেও না

No comments:
Post a Comment