Tuesday, March 7, 2017

পলাশ-বরন




পল্লবের শামিয়ানার নীচে যে মণি
    তার কেন্দ্রে যে তারারন্ধ্র
তার মধ্যে দিয়ে হৃদয়ে নামার সিঁড়ি

নামতে নামতে বিবশ চেতন পলাশ-বরন
  কখন ঠোঁটের উপর সাজানো সেই ঠোঁট

  
    সময়ে আমার যতিচিহ্ন তখন



No comments:

Post a Comment