Tuesday, January 16, 2018

ভিড়

যদি প্রশ্ন করতে
   হয়ত উত্তর দিতাম

প্রশ্ন এড়িয়ে যেতে যদি
   হয়ত চুপ থাকতাম

তুমি চুপ রইলে
   আমিও চুপ রইলাম

প্রশ্নরা ভিড় করে থাকল
   ভিড়ের আড়ালে গোপন থাকলাম


1 comment: