অস্তিত্বের অর্থহীনতা যখন পাপোশে শুয়ে
থাকা বেড়ালের মত রোদ পোয়াচ্ছে
তখন সব গভীরতাই অন্ধকার
সব ব্যঞ্জনবর্ণ দূরে দূরে
শ্মশানযাত্রীর মত অপেক্ষায়
সামনে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে স্বরবর্ণেরা
অন্তরতম শ্বাস বৈধব্যের বেশে শূন্যদৃষ্টি
নভোচারী স্বপ্নেরা রামধনুর বুকে
সূর্যের প্রখর তাপে নির্বাণের অপেক্ষায়
তখন সব গভীরতাই অন্ধকার
সব ব্যঞ্জনবর্ণ দূরে দূরে
শ্মশানযাত্রীর মত অপেক্ষায়
সামনে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে স্বরবর্ণেরা
অন্তরতম শ্বাস বৈধব্যের বেশে শূন্যদৃষ্টি
নভোচারী স্বপ্নেরা রামধনুর বুকে
সূর্যের প্রখর তাপে নির্বাণের অপেক্ষায়
No comments:
Post a Comment