Tuesday, February 6, 2018

১৬৬


এক টব মাটিই ছিল শুধু
তুমি একটা বীজ পুঁতেছিলে
   জল দিয়েছিলে সময় করে, মনে করে

আজ টবের মাটির মধ্যে একটা ক্ষুদ্র অঙ্কুর 
  তুমি সৃষ্টি করোনি
            একটা আকাঙ্ক্ষার হাত ধরেছিলে


No comments:

Post a Comment