প্রতিবার কাউকে না কাউকে বিদায় জানিয়ে
একলা ফিরে যাই
নিঃশব্দ আকাশ আর নিঃশব্দ মাটির
মাঝখানে
আমার নিঃসঙ্গ নির্জন কোটরে
একলা ফিরে যাই
নিঃশব্দ আকাশ আর নিঃশব্দ মাটির
মাঝখানে
আমার নিঃসঙ্গ নির্জন কোটরে
সকাল গড়িয়ে সন্ধ্যে
সন্ধ্যে গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
সন্ধ্যে গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
আমি
কখনও নিজের আড়ালে
কখনও নিজের বাইরে
কখনও নিজের আড়ালে
কখনও নিজের বাইরে
তাকিয়ে থাকি অপলক
কান পেতে থাকি
কখনও ঝিনুকের বুকে
কখনও বাতাসে,
তারা, জল, মাটির সাথে
কিছুটা অন্ধকার আর খানিক আলো মিশিয়ে খেলি
কান পেতে থাকি
কখনও ঝিনুকের বুকে
কখনও বাতাসে,
তারা, জল, মাটির সাথে
কিছুটা অন্ধকার আর খানিক আলো মিশিয়ে খেলি
কখনও শুনি ঝড় আসছে
কখনও শুনি দাবানল লেগেছে কোথাও
তুষারপাত, ভূমিকম্পের খবরও পাই
কখনও শুনি দাবানল লেগেছে কোথাও
তুষারপাত, ভূমিকম্পের খবরও পাই
উদ্বিগ্ন হই
যারা গেল, তারা কি কোনোদিন আমার অতিথি ছিল?
ভাবতে ভাবতে মাটির বুকে নতুন অঙ্কুর
"নিজের থেকে নিজের বিদায় নিতে হবে"
কেউ যেন বলে
সময় হয়েছে,
নাকি আরো কয়েক প্রহর বাকি?
কেউ যেন বলে
সময় হয়েছে,
নাকি আরো কয়েক প্রহর বাকি?
No comments:
Post a Comment