Sunday, March 25, 2018

ঠাট্টা নয়


ঠাট্টা করছি না, 
   মাঝে মাঝেই মনে হয়
আমি যেন সত্যিই বেঁচে আছি

হাত-পা-বুকের পাঁজর টানটান করে
      মাটি আঁকড়েই তো থাকছি

মাথার উপর একটা পাগল মাছি
   ভনভন করতে করতে বসতে চাইছে
              তাকেও উড়িয়ে উড়িয়ে রাখছি


No comments:

Post a Comment