কোন রক্তের ঘনত্ব বেশী
কোন প্রাণেতে আনুগত্য
কোন কোন দেহ প্রাণহীন হলে
তোমরা তাকে শহীদ বলো
তোমরা জানো
কোন প্রাণেতে আনুগত্য
কোন কোন দেহ প্রাণহীন হলে
তোমরা তাকে শহীদ বলো
তোমরা জানো
কখন মাইকে গলা চড়ে
ভোকালকর্ড শীতঘুমে যায়
কখন কাকে তুচ্ছ করে
হঠাৎ ভীষণ উৎসব পায়
তোমরা জানো
ভোকালকর্ড শীতঘুমে যায়
কখন কাকে তুচ্ছ করে
হঠাৎ ভীষণ উৎসব পায়
তোমরা জানো
আমরা সশঙ্ক প্রহর গুনি
মস্তিষ্কে ভয়ের পায়চারি শুনি
একটা মৃত্যুরও দায় বর্তাবে
লক্ষ্যকোটির নীরবতায়
সঙ্কট আজ শিয়রে দাঁড়িয়ে
তবু কিসের অপেক্ষা যে-
তোমরাই জানো
মস্তিষ্কে ভয়ের পায়চারি শুনি
একটা মৃত্যুরও দায় বর্তাবে
লক্ষ্যকোটির নীরবতায়
সঙ্কট আজ শিয়রে দাঁড়িয়ে
তবু কিসের অপেক্ষা যে-
তোমরাই জানো
No comments:
Post a Comment