Friday, August 17, 2018

অকারণ

আজ পূর্ণিমা না
তবু আধফালি চাঁদই যেন সারা আকাশ জুড়ে

ঢেউয়ের পাড় ভাঙার শব্দ শুনেছি
     গভীর রাতে পুরীর বিচে বসে

আজ সেই শব্দ শুনছি
ব্যস্ত রাস্তার চৌমাথার মোড়ে

কেন?

আজ অকারণ এসেছিলে বলে?

No comments:

Post a Comment