আমি ঘুমন্ত অবস্থায় চলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় কথা বলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় সিদ্ধান্ত নিতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় কথা বলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় সিদ্ধান্ত নিতে পারি না
অবাক হয়ে দেখছি তোমরা কি অনায়াসে পারো
আমি তো ঘুমন্ত মানুষের সাথে তর্ক করতে পারি না
তাই তোমাদের দুঃস্বপ্নে চমকে ওঠাকে সতর্কতা বলতে পারি না
সুখস্বপ্নতে বিহ্বল হওয়াতে হাততালি দিতেও পারি না
তাই তোমাদের দুঃস্বপ্নে চমকে ওঠাকে সতর্কতা বলতে পারি না
সুখস্বপ্নতে বিহ্বল হওয়াতে হাততালি দিতেও পারি না
No comments:
Post a Comment