Sunday, January 13, 2019

মিথ্যা


ঈর্ষা দরজায় নাড়া দিল।

দরজা খুলে বাইরে এলাম।

ঈর্ষা বলল, আপনি একাই থাকেন?

বললাম, হ্যাঁ।

ঈর্ষা বলল, ঘরে আর কেউ নেই, ঠিক বলছেন?

বললাম, ছিল, তাড়িয়ে দিয়েছি।

ঈর্ষা বলল, কে সে?

বললাম, আমার মস্ত একটা ছায়া।

No comments:

Post a Comment