তুমি আগুন নিয়ে বাঁচো
আমি আগুন ছেড়েছি অনেক কাল
আমি আগুন ছেড়েছি অনেক কাল
তুমি
কথা নিয়ে বাঁচো
আমি কথা ভাসিয়েছি বহুকাল
আমি কথা ভাসিয়েছি বহুকাল
তুমি
দাঁড়িয়ে সেখানে
যেখানে কখনও আমিও ছিলাম দাঁড়িয়ে
যেখানে কখনও আমিও ছিলাম দাঁড়িয়ে
আজ মেঘ
জমা মন
স্বপ্ন কুয়াশা বহুকাল গেছে হারিয়ে
স্বপ্ন কুয়াশা বহুকাল গেছে হারিয়ে
তুমি
ছুটন্ত এক তারা
আমি আকাশ থেকে গড়িয়েছি বহুকাল
আমি আকাশ থেকে গড়িয়েছি বহুকাল
তুমি
আমার মগ্নতা
আমি তোমার হাসিতে দেখছি আজ সকাল
আমি তোমার হাসিতে দেখছি আজ সকাল
No comments:
Post a Comment