মৃত্যুর কাছে আমার কোনো কৈফিয়ৎ নেই
না তো মৃত্যুর আমার কাছে
না তো মৃত্যুর আমার কাছে
লক্ষকোটি
মাইল দূর থেকে আসা আলো
গাছের পাতায় যার আলিঙ্গনে মেশে
তাকে বিজ্ঞান নাম দিয়েছে ক্লোরোফিল
গাছের পাতায় যার আলিঙ্গনে মেশে
তাকে বিজ্ঞান নাম দিয়েছে ক্লোরোফিল
আমি তার
কাছে এসে নত হই
বাতাসের
বুকে ভেসে চলা জীবন
আমার রক্তপ্রবাহে মিশে যে হয়ে উঠছে আমি
তাকে বিজ্ঞান নাম দিয়েছে হিমোগ্লোবিন
আমার রক্তপ্রবাহে মিশে যে হয়ে উঠছে আমি
তাকে বিজ্ঞান নাম দিয়েছে হিমোগ্লোবিন
আমি তার
কাছে এসে নত হই
সেই নত
হওয়ার আনন্দকে
আমি ডেকেছি
ভালোবাসা
আমি ডেকেছি
ভালোবাসা
তুমি
বাজারি খাঁচা নিয়ে ঘোরো কেন?
খাঁচা
কি কখনও
হতে পারে
হিমোগ্লোবিন
কি ক্লোরোফিল?
হতে পারে
হিমোগ্লোবিন
কি ক্লোরোফিল?
No comments:
Post a Comment