Wednesday, September 25, 2019

নতুন স্রোতে ফেরে


বিদ্বেষ এখন সুনিশ্চিত যুগচালক
দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
   মানুষ থেকে শরীর হতে হতে
        খড়কুটো খোঁজে
যুগকবিরা ব্যস্ত অন্তমিলের নেশায়
   কথার শেষে নাকি সুর মেলাতে হবে
          মিলতেই হবে

তুমি খারাপ শব্দ উচ্চারণ কোরো না
    আমিও করব না

একটা গতি পরিবর্তন হচ্ছে
  সব গতি পরিবর্তনের আগেই
    বেনো-কাদা জল নামে।

   তুষার শুভ্র শৈলশিখর থেকেই নামে।

লোকে অবাক হয়ে বলে
    "এমন কঠিন পরুষ শিলাধারা!
         ওই শ্বেতশুভ্র হিমালয় থেকে!"

সব যুগেই বলে

   দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
         মানুষকে আবার মনুষ্যত্বে বরণ করে

   কালের গতি শান্ত হয়
        নতুন স্রোতে ফেরে

No comments:

Post a Comment