১
====
ভরসা তবে কি?
====
ভরসা তবে কি?
সেকি নদী?
পাথর?
না আকাশ?
২
===
ঈশ্বর জমাট বাঁধল
===
ঈশ্বর জমাট বাঁধল
পাথর হল
তারপর শুরু হল
পাথর ছোঁড়াছুড়ি
পাথর ছোঁড়াছুড়ি
৩
====
সমুদ্র সেদিন ভীষণ উত্তাল
====
সমুদ্র সেদিন ভীষণ উত্তাল
আকাশ দিল বকা -
উফ! এত কেন?
উফ! এত কেন?
সমুদ্র শুনল না
কতগুলো নৌকাডুবি, জাহাজডুবি হল
কতগুলো নৌকাডুবি, জাহাজডুবি হল
শান্ত আকাশে ভাসা পাখির দল বলল,
আহা আহা! হা কপাল!
আহা আহা! হা কপাল!
তখন ঈশান কোণে জমছে
কালো বুনোমেঘের দল
কালো বুনোমেঘের দল
No comments:
Post a Comment