Tuesday, October 13, 2020

ক্লিষ্ট বোধ

আজকাল কেউ ফুল নিয়ে আসে না

ফুলেরা কর্পোরেট বাজারে

ব্যঙ্গ, বিদ্রুপ, অন্যের খাদে পড়ার তামাশা

ইত্যাদিতে যদি মজা না পাও

তবে মজা কোথায়?

আনন্দ পায় না কেউ

প্রমোদে ঢালিয়া দিনু মন

সুক্ষ্ম সুক্ষ্ম নর্দমা

প্রমোদের বর্জ্য বেরিয়ে আসছে

ফেনা ফেনা

তুমি হয় বিষণ্ণতায়

নয় বিষণ্ণতায় মেশানো

কয়েক ছটাক উদ্বায়ী ভালোলাগায়

বিষণ্ণতা ছেড়ে যায় না

আমাদের কাউকে

পাশাপাশি চলে লুটপাট, ধর্ষণ, গুপ্তহত্যা

তার পাশে হাঁটে প্রতিবাদ, বিতর্ক

একটা মাথা চাড়া দিতে না দিতেই

আবার!

এবার অন্যদিকে

টা মাথা থাকে একটা মানুষের?

টা চোখ?

ক্লান্ত অনুভব

ক্লান্ত নজরদারি চোখ

বোধের উপর বোঝা

চাপিয়েই যায়

চাপিয়েই যায়

ক্লিষ্ট বোধ

মনুষ্যত্বের কাছে

শেষ শ্বাসটুকু দিয়ে লড়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

কে দেবে আলো?”

কে দেবে প্রাণ”?

বোধের শিরদাঁড়ায়

ভূমিকম্পের পূর্বাভাস

সব ভেঙে পড়বে

সব ভেঙে পড়বে

সব সব সব

বোধের শিরদাঁড়ার

প্রতিটা কশেরুকা থেকে

শোনা যাচ্ছে মেহের আলির চীৎকার

তফাৎ যাও... তফাৎ যাও

সব ঝুট হ্যায়... সব ঝুট হ্যায়...

No comments:

Post a Comment